নিজস্ব প্রতিনিধি।।
করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী ৪ জুন থেকে অনুষ্ঠিত হতে যাওয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (বিবিএস) পরীক্ষা-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পাশপাশি বাউবির বিএ/বিএসএসের অনুষ্ঠিতব্য পরীক্ষা-২০১৯ স্থগিত করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দেয়া-সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত জানার পর যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে পরীক্ষার পরিবর্তিত সময়সূচি জানিয়ে দেয়া হবে।
শুক্রবার (২১ মে) বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচলক মো. আবুল কাসেম শিখদার এসব তথ্য জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
