নিজস্ব প্রতিনিধি।।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফিলিস্তিনি বংশোদ্ভূত শিক্ষার্থীরা ইসরাইল বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে অধ্যায়নরত ফিলিস্তিনি বংশোদ্ভূত শিক্ষার্থী এবং মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফিলিস্তিন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য মোহাম্মদ আবু জাজ্জার।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ইব্রাহিম হোসেন সিয়াম, মোহাম্মদ আশিকুজ্জামান, ফিলিস্তিনি শিক্ষার্থী মোহাম্মদ আবু মোতালেব, মোহাম্মদ কাওয়াজী, আল হামিদ, ফাহদী, ক্যামেল আবু আমসা বক্তব্য দেন।
বক্তারা বলেন, পবিত্র আল আকসা মসজিদে দখলদার বাহিনীর হামলা বন্ধ ও ফিলিস্তিনীদের জানমাল রক্ষায় জাতিসংঘ, কমনওয়েলথ, আরবলীগ, ওআইসি এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তিগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
