এইমাত্র পাওয়া

যুদ্ধ বিরতির জন্য বাইডেনের প্রশংসায় মিশরের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক।।

টানা ১১ দিন বিমান হামলার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে ইসরায়েল। এই উদ্যোগের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি। এক টুইটে তিনি এ কথা বলেন।

টুইটে আল-সি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে শ্রদ্ধা ও প্রশংসা জ্ঞাপন করছি আমি। ইসরায়েল ও হামাসের চলমান সহিংসতা নিরসনে মিশরের নেওয়া উদ্যোগকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

এর আগে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বিবৃতিতে বলা হয়েছে, মিশরের প্রস্তাবে তারা যুদ্ধবিরতিতে সম্মত। এই যুদ্ধবিরতি হবে পারিস্পরিক ও নিঃশর্ত ।

যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর ক্রমশ চাপ বাড়ছিল। এছাড়া জো বাইডেন যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বেশ কয়েকবার ফোনও করেছেন।

যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করে যুদ্ধবিরতিতে রাজি বলে মিসরকে জানায়। রাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতি ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর হবে। অর্থাৎ আজ শুক্রবার থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

গত ১১ দিনে ইসরায়েলের বিমান হামলা ও হামাসের রকেট হামলায় অন্তত ৬৫ শিশু, ৩৬ নারীসহ ২৩২ জনের প্রাণ গেছে। হামাস অবশ্য তার যোদ্ধাদের ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি। আর ইসরাইলে ২ শিশুসহ ১২ জন নিহত হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.