নিজস্ব প্রতিবেদক।।
আগামী ২৬ মে (বুধবার) সন্ধ্যা ৬টার পর চন্দ্রগ্রহণ। যা দেখা যাবে বাংলাদেশের আকাশেও। এদিন দুপুর আড়াইটার পর উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মহা. আছাদুর রহমান আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত দেখা যাবে বলে জানান তিনি।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় বেলা ২টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে, যুক্তরাষ্ট্রের পিটককার্ন দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এর কেন্দ্রীয় গতিপথ।
এ ছাড়া প্রচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে বিকেল ৩টা ৪৪ মিনিট ৩৬ সেকেন্ডে, ফ্রেঞ্চ পলিনোশিয়া এর পেপিট আইল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এর কেন্দ্রীয় গতিপথ।
আবহাওয়া বিভাগ জানায়, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৯ মিনিট ২৪ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। এর কেন্দ্রীয় গতিপথ হলো আমেরিকার অ্যলোফি দ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। অন্যদিকে, বিকেল ৫টা ১৮ মিনিট ৪২ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে, টোঙ্গা থেকে পূর্বদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে যার কেন্দ্রীয় গতিপথ। এর সর্বোচ্চ মাত্রা থাকবে ১ দশমিক ০১৬।
বাংলাদেশের কোথায় কখন দেখা যাবে চন্দ্রগ্রহণ
চট্টগ্রামে সন্ধ্যা ৬টা ৩২ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। ময়মনসিংহে সন্ধ্যা ৬টা ৪২ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে রাত ৭টা ৫৩ মিনিটে। ঢাকায় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫১ মিনিট ১৮ সেকেন্ডে।
খুলনায় সন্ধ্যা ৬টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫২ মিনিট ৪২ সেকেন্ডে। সিলেটে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট ৩৬ সেকেন্ডে। রংপুরে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৯ মিনিট ৪৮ সেকেন্ডে।
এ ছাড়া রাজশাহীতে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট ৫৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৯ সেকেন্ডে এবং বরিশালে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিট ১৮ সেকেন্ডে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
