এইমাত্র পাওয়া

হাটহাজারী মাদ্রাসায় নতুন শর্ত মেনে ভর্তি হতে হবে

নিউজ ডেস্ক।।

রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট থাকা কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারছে না। শুধু তাই নয়, শিক্ষার্থীরা সামাজিকমাধ্যমে কোনো পোস্ট দিলে সেটিও শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।চলতি শিক্ষাবর্ষে (২০২১-২২) নতুন এ নির্দেশনা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। গত ১৮ মে মাদ্রাসা কর্তৃপক্ষের প্রকাশিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ দুটি ছাড়া আরও কিছু শর্ত যুক্ত করা হয়েছে।

কওমিপন্থি আলেমদের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আঁতুড়ঘর হিসেবে পরিচিত দেশের বৃহৎ এ মাদ্রাসাটি।সম্প্রতি নানা ইস্যুতে কওমি আলেমদের সঙ্গে সরকারের চলমান সংকট নিরসনে এবং সরকারের চাপের মুখে পড়ে হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.