এইমাত্র পাওয়া

সাংবাদিক রোজিনার জামিন শুনানি শেষ, পরে আদেশ

নিউজ ডেস্ক।।

অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক বলেন, এ বিষয়ে তিনি পরে আদেশ দেবেন।

এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রোজিনার বিরুদ্ধে পুলিশের করা রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন শুনানির জন্য ২০ মে দিন ধার্য করেন।

শাহবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আরিফুর রহমান সরদার ওইদিন আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার (১৮ মে) রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.