এইমাত্র পাওয়া

ঘোড়ার মাংস বিক্রির দায়ে স্কুলশিক্ষকসহ ৩ জনের জেল-জরিমানা

শিক্ষাবার্তা ডেস্ক :

দিনাজপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির দায়ে এক স্কুলশিক্ষকসহ তিন ব্যক্তিকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে। দ-িত ব্যক্তিরা হলেন, বিরল উপজেলার কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং ১০ নং রানীপুকুর ইউপির কাজিপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম, একই গ্রামের আবদুল গণির ছেলে আবদুল কাইয়ুম এবং আবদুল গণির ছেলে রায়হান। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত তাদেরকে জেল-জরিমানা করেন।

বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার দুপুরে রায়হানকে এবং সন্ধ্যায় অপর দু’জনকে আটক করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীর পশু জবাই আইনে তাদের সাজা দেন। কাইয়ুম আর শফিকুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- এবং রায়হানকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর কারাদ- প্রদান করা হয়।

ওসি গোলাম রসুল আরও জানান, শুক্রবার সকালে শিক্ষক শফিকুল ইসলাম ও আবদুুল কাইয়ুম একটি ঘোড়া জবাই করেন। এরপর নিজেরা ওই ঘোড়ার কিছু মাংস রেখে বাকি মাংস ২০০ টাকা কেজি দরে বিক্রি করেন।

ঘটনাটি বিরল প্রেসক্লাবের সভাপতি আবদুল কুদ্দুস সরকার ফেসবুকে দিলে তা ভাইরাল হয়ে যায়।

ঘোড়া জবাইয়ের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ প্রথমে রায়হানকে আটক করে। সন্ধ্যায় এ ঘটনার হোতা শফিকুল ইসলাম ও আবদুল কাইয়ুমকেও আটক করে পুলিশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading