নিউজ ডেস্ক।।
নোয়াখালী সোনাইমুড়ীর নাটেশ্বরী ইউনিয়ন এলাকায় জায়গা জমি বিরোধের জের ধরে নুরনবী নামের এক স্কুল শিক্ষককে (৫০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে আব্দুল্ল্যার হাট বাজারে তিন রাস্তার মাথায় চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত শিক্ষক নাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
আহত নুরনবী মাস্টার জানান, আমি ও আমার পরিবার র্দীঘদিন ধরে পৈত্রিক সূত্রে জমিতে বসবাস করে আসছি। আমার চাচাতো ভাই জসিম তার সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে এখন আমার কাছে জমি পাবে বলে দাবি করে আসছে। মূলত সে আমার কাছে কোন জমি পাবে না। হঠাৎ করে গত সোমবার তার ২ ছেলেসহ আরও ১০/১৫ জন লোকজন নিয়ে সামনে এসে জমি পাবে বলে অর্তকিতভাবে আমার উপর হামলা চালায়।
এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতেও তারা আমার উপর পূর্বপরিকল্পিত ভাবে আবারোও হামলা চালায়। এ ঘটনায়ও মামলার প্রস্তুতি চলছে।
সোনাইমুড়ীর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি।
লিখিত অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
