এইমাত্র পাওয়া

আবাবিল পাঠাও (কঅবিতা)

জাহাঙ্গীর বাবু

আবাবিল পাঠাও আল্লাহ
আবাবিল পাঠাও ফিলিস্তিন
ফিলিস্তিনে আর কতকাল
হামলা করবে ইসরাইল।

মরছে জোয়ান, বুড়ো, কোলের শিশু
কিশোর যুবা,নর নারী
স্বজন হারা আহাজারি বিলাপে
আকাশ বাতাস ভারী।

আরবরা সব ঘুমিয়ে আছে
হেরেমের আরামে
তেলের পয়সায় আয়েস করে
তাদের কিছু যায় আসে না
ভীন দেশের মুসলিম যদি মরে।

জ্ঞান বিজ্ঞানের আবিস্কারে
বিশ্ব মুসলিম কই?
ইহুদী নাসারার আবিস্কার কিনে
গলা ফাটায় শ্রেষ্ট তারাই।

কামানের সামনে মোকাবেলা
পাথর খন্ড দিয়ে
ফিলিস্তিন মুক্ত করো আল্লাহ
আবাবিল পাঠিয়ে।

গলাবাজি ফাপরবাজিতে
হয় কি আর যুদ্ধ ?
যুদ্ধ মোকাবেলেয় ঢাল তলোয়ার নয়
চাই সমশক্তির সমরাস্ত্র।

সুরা ফিলের সেই আবাবিল পাঠিয়ে
দেখাও কুদতি কারিশমা
তোমার কাছে করি আরজি
সমুন্নত রাখো ইসলামের পতাকা।

আল কুদস,মসজিদুল আকসা,
বাইতুল মুকাদ্দাসের
শান,ইজ্জত ইসলামের সন্মান
সেখানে কতো হলো শহীদ,
রহম করো আল্লাহ মেহেরবান।

তিহাত্তর বছর মরছে মানুষ
ওই না ফিলিস্তিনে,ঝাঁকে ঝাঁকে
আবাবিল পাঠাও আল্লাহ
ইসলামেরই শানে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.