নাজমুল হুদা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
আজ ১৬ মে, ২০২১ইং বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন বেতাগা ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন খুলনা বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি), মহোদয়ের সফরসঙ্গী হিসাবে আরো উপস্থিত ছিলেন তার সহধর্মিণী নার্গিস আক্তার গাজী, বাগেরহাট জেলার জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম প্রমুখ।

কমিশনার মহোদয় বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত পশু সম্পদ সাব সেন্টার, মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়, বেতাগা পাবলিক লাইব্রেরি, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্মিত চেঞ্জরুম, অর্গানিক বেতাগা পরিদর্শন করেন।

এ সময় তিনি বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত ডাঃ অমুল্য বিশ্বাস ক্লিনিকের ডেলিভারি রুম উদ্ভোদন করেন।
পরবর্তীতে সীমিত পরিসরে, শারীরিক দূরত্ব বজায় রেখে ইউনিয়ন পরিষদে মতবিনিময় করেন।

বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন এসডিজি অর্জনে বেতাগা ইউনিয়ন অনেক দূর এগিয়ে গেছে, যার নেতৃত্ব দিয়েছেন ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা স্বপন দাশ যিনি ২০ বছর বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আশা করেন ফকিরহাট উপজেলাও খুব দ্রুতই বাংলাদেশের প্রথম এসডিজি উপজেলা স্বীকৃতি অর্জনে আরো এগিয়ে যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
