মোঃ মোজাহিদুর রহমান :
বাগেরহাটে সদ্য যোগদান করেছেন জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। যোগদানের পর থেকে একের পর এক ইনোভেটিভ কর্মকান্ডের মাধ্যমে তিনি সকল মহলে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। করোনার এ প্যানডামিক সময়ে তিনি সকল স্তরের লোকের জন্য প্রনোদনার ব্যাবস্থা করেছেন।
আজ ঈদের দিন তিনি যেভাবে অতিবাহিত করলেন, তার ফেসবুক ওয়াল থেকে হুবহু তুলে ধরা হলো।
লকডাউন ও স্কুল বন্ধের জন্য আমার তিন মেয়ে আমার সংগে ঈদ করছে । বাবা মায়ের সংগে ঈদের মজা তো দূরে থাক এতিম এ বাচ্চাগুলো করোনার কারনে তাদের অভিভাবকদেরও দেখেনা কতদিন হল।তাই আজ ঈদের দিনে সরকারী শিশু পরিবারের পিতৃ মাতৃহীন এতিম মেয়েদের সংগে দুপুরের খাবারের পরে ঈদের সালামী প্রদান । তাদের খুশী দেখতে ভাল লাগে !
জেলা প্রশাসকের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাগেরহাটের সর্বস্তরের জনগন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
