অনলাইন ডেস্ক।।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ১০২ জনের। এর আগে একদিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ। সেদিন ৮৪৫ জনের দেহে সংক্রমনণের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
একই সময় দেশে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ৮৪৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে। শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন। ২৪ ঘণ্টায় ৭ হাজার ৫৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৮৩৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৭ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন। এছাড়া ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
