নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা শহরে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে আজ মঙ্গলবার। এদিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে এই বৃষ্টি হয় বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম মঙ্গলবার সকালে জানান, ঢাকায় আজ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন ভোর ৪টা থেকে শুরু হয়ে সকাল প্রায় সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। ঢাকা শহরে চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ বৃষ্টি।
এদিকে, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
