এইমাত্র পাওয়া

কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক।।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড) এর ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় গড় পাশের হার ৭৪.০৪ শতাংশ। এরমধ্যে ছাত্র ৮২.১০ শতাংশ এবং ছাত্রী ৫৭.২১ শতাংশ।

সোমবার রাজধানীর যাত্রাবাড়ী, কাজলার পাড় নিজস্ব কার্যালয়ে বেফাকের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক বোর্ডের পক্ষ থেকে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.