নিজস্ব প্রতিবেদক।।
দুদিন বন্ধ রাখার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। সোমবার (১০ মে) বিকেলে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আশিকুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শুক্রবার (৭ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিসি জানিয়েছিল, শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের পাশাপাশি বাংলাবাজার-শিমুলিয়া নৌ-পথে ফেরি চলাচল চালুর ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিসি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জামিল আহমেদ। তিনি বলেন, বিকেল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
