রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তিতে তিন মাসব্যাপী পুনর্মিলনীর রেজিস্ট্রেশন শুরু হবে শনিবার থেকে। সকাল সাড়ে ৯টায় তিতুমীর কলেজের সাবেক ছাত্র ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রেজিস্ট্রেশনের উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার তিতুমীর কলেজের ৫০ বছর উদযাপন উপ-পর্ষদের আহ্বায়ক আতাউর রহমান আতা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর এবং স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে তিন মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
