এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৩৬ লাখ পরিবার, উদ্বোধন কাল

নিউজ ডেস্ক।।

করোনার প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত সারা দেশের ৩৬ লাখ ৫০ হাজার পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে পাবে। অতি দরিদ্র, কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক এবং কৃষকসহ ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষ পাচ্ছে এই উপহার। রোববার (২ মে) এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র বলছে, করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রম (২য় পর্যায়) এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রোববার ভোলা, জয়পুরহাট এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্যক্রম উদ্বোধন হবে। ভিডিও কনফারেন্সে গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এতে যুক্ত হবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.