অনলাইন ডেস্ক ।।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ প্রজ্ঞাপন জারি করে ‘সর্বাত্মক লকডাউন’ ৫ মে পর্যন্ত বাড়িয়েছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।
চলমান এই লকডানেও আগের মতোই সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই লকডাউন চলাকালে আগামী সাত দিন ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। আজ বুধবার, ২৮ এপ্রিল এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে ব্যাংকগুলোর কেন্দ্রীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক লকডাউন চলাকালীন ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত লেনদেনের সময় ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্ধারণ করেছিল। লকডাউন বাড়ায় ২৮ এপ্রিল পর্যন্ত একই নির্দেশনা জারি ছিল ব্যাংকগুলোতে। নির্দেশনা অনুযায়ী ৫ মে একই সময়ে চলবে ব্যাংকিং কার্যক্রম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
