এইমাত্র পাওয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কওমি মাদ্রাসার প্রতিনিধিদের বৈঠক

নিউজ ডেস্ক।।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সংগে বৈঠকে বসেছেন সরকারিভাবে স্বীকৃত কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ-এর প্রতিনিধিরা।

সোমবার (২৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ধানমন্ডিতে মন্ত্রীর বাসায় গেছেন হাইআতুল উলয়া’র প্রতিনিধি দল।

জানা গেছে, ২৫ এপ্রিল আল-হাইআতুল উলয়া’র সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্য এবং রমজানের পর কওমি মাদ্রাসার শিক্ষা-কার্যক্রম চালু করার জন্য সরকারের কাছে দাবি জানানো হবে। সেজন্য ৩ সদস্যের একটি প্রতিনিধিদল গঠন করা হয়। তারা হলেন- মুফতি রুহুল আমীন, মুফতি মোহাম্মদ আলী, মুফতি জসীমুদ্দীন। এছাড়া কওমি মাদ্রাসার যে সকল ছাত্র, শিক্ষক, আলেম এবং মসজিদের ইমাম গ্রেফতার হয়েছে তাদের মুক্তির বিষয়টিও আলোচনায় থাকবে।

তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করে মুফতি রুহুল আমীনের প্রেস সচিব মোহাম্মাদ তাসনীম জানান, বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.