জনসনের টিকার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

নিউজ ডেস্ক।।

যুক্তরাষ্ট্রে  জনসন অ্যান্ড জনসনের টিকা আবারও ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের (সিডিসি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সময় শুক্রবার (২৩ এপ্রিল) সিডিসি, খাদ্য এবং ওষুধ প্রশাসনের যৌথ পরামর্শ কমিটির সভায় ১০-৪ ভোটে এ টিকার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এটি কেবল ১৮ বছরের বেশি বয়স্কদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রক্ত জমাট বাধার কয়েকটি ঘটনা সামনে আসায় যুক্তরাষ্ট্রে জনসন অ‌্যান্ড জনসনের টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এই টিকা ব‌্যবহারের অনুমতি দেওয়া হলেও রক্ত জমাট বাঁধে কি না, এ ব্যাপারে কঠোর পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.