গণপরিবহন চললে ট্রেনও চলবে: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক।।

গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘ট্রেন চলাচলের জন্য আমরা প্রস্তুত রয়েছি। সরকার যদি ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় তাহলে ট্রেন চলাচলও শুরু হবে। তবে সেটা স্বাস্থ্যবিধি মেনে।’যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী পার্সেল ট্রেন কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও চলাচল করেছে বলে জানান রেলমন্ত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.