নিউজ ডেস্ক।।
মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনায় নিয়ে চলমান লকডাউনের মধ্যেই দোকানপাট, শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল রবিবার থেকে দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার বিষয়ে গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক আদেশ জারি করা হয়েছে। এর জন্য অবশ্যই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে হবে। দোকানপাট ও শপিং মল খোলার সঙ্গে গণপরিবহন যুক্ত। তবে মন্ত্রিপরিষদের আদেশে এই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
