খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি।।
দিনাজপুরের বীরগঞ্জে বয়ে যাচ্ছে মৌসুমের তীব্র তাপদাহ। প্রচন্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষসহ প্রাণীকুলের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা যেন দুর্বিষহ দিন পার করছেন। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। প্রখর রোদে মাটি ফেটে চৌঁচির হয়ে যাচ্ছে। এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মত আকাশের দিকে চেয়ে রয়েছে মানুষগুলো। এছাড়া তাপমাত্রা বাড়ায় ঘরে ঘরে ডায়রিয়া, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন উপসর্গে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এসব রোগে বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে।
পাশাপাশি উচ্চ রক্তচাপে আক্রান্তদের দুর্ভোগ বেড়েছে তীব্র গরমে। কৃষকরা রোপনকৃত বরোধান ও রবি শস্যে সেচ কার্যক্রম পরিচালনা করতেও হিমসিম খাচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
