ভারতীয় ভিসা সেন্টার ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ

নিউজ ডেস্ক।।

করোনা মহামারি সংক্রমণের দ্বিতীয় ঢেউ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর বিধি নিষেধে লকডাউনের মেয়াদ দ্বিতীয় দফায় ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোয় ভারতীয় ভিসা সেন্টারগুলোও সব কার্যক্রম স্থগিত ঘোষনা করেছে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে অবস্থিত সব ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত থাকবে জানিয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) এক বার্তা প্রদান করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধের সময় বর্ধিত করার পরিপ্রেক্ষিতে জরুরি ভিসা ব্যতীত বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত রয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে অনুগ্রহ করে visahelp.dhaka@mea.gov.in ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন হাইকমিশন।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল প্রথম দফায় বিধিনিষেধ জারি করার পর বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত করা হয়।

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অবস্থিত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.