এইমাত্র পাওয়া

১৭ হাজার ৬শ ফুট উচুতেও করোনা!

অনলাইন ডেস্ক ||

করোনাভাইরাস মহামারিতে কাঁপছে বিশ্ব। বরফরাজ্যেও মিলেছে করোনার উপস্থিতি। এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যাওয়া এক অভিযাত্রীর শরীরের মিলেছে করোনা।

দ্য আউটসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, মাউন এভারেস্টের বেস ক্যাম্পে (উচ্চতা ১৭ হাজার ৬০০ ফুট) তিন অভিযাত্রীর করোনার লক্ষণ দেখা দিলে তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়। পরীক্ষার পর তাদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে।

ঘটনার পর পর্বতারোহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্যদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলছেন। এ ছাড়া ইতোমধ্যেই বেসক্যাম্পে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে এভারেস্ট অভিযান অপারেটর মিংমা শেরপা বলেন, ওই ক্যাম্পের অন্যান্য অভিযাত্রীরা তাদের অভিযান বাতিল করবেন না। কেননা, বেসক্যাম্পে পৌঁছে রণে ভঙ্গ দেওয়া অর্থহীন।

নেপালে করোনা ছড়িয়ে পড়ার পর গত বছরের ২৪ মার্চ সীমান্ত বন্ধসহ এভারেস্টে আরোহণে বিধিনিষেধ জারি করে দেশটির সরকার। চলতি বছরের মার্চে পর্বতারোহণে বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

নেপাল জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে মধ্য এপ্রিল পর্যন্ত এভারেস্টকেন্দ্রিক প্রায় ১৫ হাজার ভ্রমণকারী নেপালে পৌঁছেছে। এর মধ্যে ৩৬টি দলে ৩৩৮ জনকে পর্বতারোহণের অনুমতি দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.