।। মুহাম্মদ জসিম উদ্দিন।।
মহামারি করোনায় স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। থমকে গেছে বিশ্ব অর্থনীতির চাকা। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো করোনার আঘাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। আমাদের দেশও এর ভয়াল ছোবল থেকে রক্ষা পায়নি। পুরো দেশে চলছে লকডাউন। মানুষের স্বাভাবিক জীবন যাত্রা চরম ভাবে ব্যাহত হচ্ছে। চাপা কষ্ট বুকে নিয়ে দিনাতিপাত করছেন দেশের বেসরকারি শিক্ষকরাও।
মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় নানান কর্মসূচী গ্রহন করেছেন। দুস্থ ও অসহায়দের খবাবারের ব্যবস্থা করছেন। ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছানোর ব্যবস্থা করছেন। বিভিন্ন সংস্থা, দল, ব্যক্তি তাদের নিজ নিজ উদ্যোগে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেশের এমপিওভুক্ত শিক্ষরাও এ মহৎ কাজে অশংগ্রহন করেছেন। তারা তাদের এক দিনের বেতন করোনা তহবিলে দান করেছেন।
দেশের এহেন পরিস্থিতিতে অনেক মানুষ কর্মহীন হয়ে ঘরে বসে আছেন। অন্যান্যদের মতো বেসরকারি শিক্ষকরাও ঘরে বসে আছেন। বেতন ছাড়া তাদের আর বাড়তি কোন ইনকাম নাই। স্ত্রী পুত্র পরিজন নিয়ে দু’ মুঠো খেয়ে পুরে স্বাভাবিক জীবন যাপন কঠিন হয়ে যাচ্ছে। তদুপরি সামনে ঈদুল ফিতর। সরকার বেসরকারি শিক্ষকদের ২৫% ঈদ বোনাস দিয়ে থাকেন। এ বোনাস কে ১০০% করার দাবি দীর্ঘ দিনের।
৫ লক্ষ বেসরকারি শিক্ষকদের শতভাগ বোনাস দিতে বাড়তি আর কয়টি টাকাই বা লাগে। সরকার দেশের উন্নয়নে কত মেঘা মেঘা পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন। বেসরকারি শিক্ষকদের ভাগ্য উন্নয়নে এ সামান্য কয়টা টাকা কোনো বিষয় ই না। তাই বেসরকারি শিক্ষকরা মনে করেন, দেশের এহেন পরিস্থিতিতে, মাননীয় প্রধান মন্ত্রী যদি বেসরকারি শিক্ষকদের দিকে একটু সুদৃষ্টি দেন তাহলে ১০০% বোনাস দেয়া তেমন কোন কঠিন কাজ না।
বিষয়টি সম্পর্কে মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
লেখক-
প্রভাষক,
জিরাইল আজিজিয়া ফাজিল মাদরাসা
বাকেরগঞ্জ, বরিশাল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
