ময়মনসিংহ জেলা প্রশাসকের মাস্ক বিতরণ

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ভয়াবহ করোনা পরিস্থিতিতে জনসাধারণকে সচেতন করার জন্য ময়মনসিংহ জেলা প্রশাসকের উদ্যোগে আজ ২১ এপ্রিল (বুধবার) দুপুর ১২ টায় স্ট্রেশন রোডস্থ মেছুয়া বাজার মোড়ে মাস্ক বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন ও এনডিসি মিজাবের রহমতসহ অন‍্যান‍্য নির্বাহী ম্যাজস্ট্রেটগণ। এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

মাস্ক বিতরণ কালে জেলা প্রশাসক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আগামীকাল থেকে কাঁচাবাজার রেলওয়ে স্টেশন চত্বরে স্থানান্তর করা হবে।

লক ডাউনে মানুষ স্বাস্থ্য বিধি মানছেনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলকেই স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান প্রশাসনের এই কর্মকর্তা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.