মোঃ মাহমুদুল হাসান (মুক্তা), নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শস্য ভান্ডার খ্যাত হালতি বিল অঞ্চলে আনুষ্ঠানিক ভাবে ধান কাটার উদ্বোধন করা হয়েছে। হালতি বিলের বিশাল মাঠ জুড়ে রয়েছে সোনালী ধান। বিভিন্ন জায়গা থেকে এসেছে শ্রমিকরা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর মধ্যে ধান কাটা শ্রমিকদের মাঝে মাস্ক, সাবান, পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
এছাড়াও নলডাঙ্গা থেকে যারা বিভিন্ন এলাকায় ধান কাটতে যাচ্ছে তাদেরকেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে।
২১ এপ্রিল বুধবার দুপুরে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া এলাকায় প্রায় ২ শতাধিক শ্রমিকদের মাঝে এই সামগ্রী হাতে তুলে দেন নাটোরে অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার। এর আগে ভিডিও কনফারেন্সে মাধ্যমে নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল ২০২০-২০২১ বোরো মৌসুমের ধান কাটা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, অতিরিক্ত পরিচালক রাকিবুল হাসান, নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেন প্রমুখ।
নলডাঙ্গার ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কৃষককে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও মাঠে গিয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং শুকনো খাবার দেওয়া হয়েছে। অন্য জেলা থেকে আসা শ্রমিকদের সহায়তা করা হচ্ছে। কৃষক তার ধান কেটে ঘরে না উঠানো পর্যন্ত তাদের সার্বিক ভাবে সহযোগিতা করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
