নিউজ ডেস্ক।।
অবতরণের অনুমতি না পাওয়ায় ও যাত্রী কম থাকায় চালুর প্রথম দিনেই বিমানের ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রবাসী কর্মীদের কাজে ফেরত যেতে শনিবার (১৭ এপ্রিল) সকাল ছয়টা থেকে চালু হওয়া ১৪ টি ফ্লাইটের মধ্যে ৭ টিই বাতিল হয়েছে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দর কতৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
এদিকে অবতরণের অনুমতি না নিয়ে কেনো বিমানের সূচি নির্ধারণ করা হয়েছে তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ (বেবিচক)। বিমানের বিশেষ ফ্লাইটগুলো চলার কথা ছিল সৌদি আরবের শহর রিয়াদ, দাম্মাম ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই ও আবুধাবি, ওমানের মাসকাট, কাতারের দোহা ও সিঙ্গাপুরে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
