লালপুর (নাটোর) প্রতিনিধি।।
লালপুরে পাইকপাড়া দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) দুপুর দুইটার দিকে নাটোর -১(লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুল আলম মক্কেলের সভাপতিত্বে মাদ্রাসা চত্বরে আয়োজিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি ও লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওছার, গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রওনোকুল ইসলাম লুলু, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন প্রমূখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
