এইমাত্র পাওয়া

রানী ২য় এলিজাবেথের স্বামীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক ||

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানায়।

জানানো হয়, প্রধানমন্ত্রী প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজ-পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ শুক্রবার সকালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.