নিউজ ডেস্ক।।
মহামারি করোনার ভাইরাসের সংক্রমন পরিস্থিতিতে দেশে চলমান ৭ দিনের ‘কঠোর নিষেধাজ্ঞার’ কারণে কর্মহীন মানুষকে মানবিক সহায়তা দিতে সরকার ৫৭২ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই বরাদ্দ দিয়ে আদেশ জারি করে। ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৯০০ পরিবারকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় এ আর্থিক সহায়তা দেওয়া হবে বলে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
