লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ

নিউজ ডেস্ক।।

করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে আনতে চলমান ‘লকডাউন’ অন্তত আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া উচিত বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেই সঙ্গে ‘লকডাউন’ পুরোপুরি কার্যকর করতে কঠোরতা আরোপের কথা বলছেন তারা।

করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের ‘কঠোর নিষেধাজ্ঞা’ জারি করে সরকার। গণমাধ্যমে এই বিষয়টিকেই ‘লকডাউন’ বলা হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.