অনলাইন ডেস্ক ||
বাংলাদেশসহ বিশ্বের ১০৫টি দেশের ৫৩ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস হয়েছে সম্প্রতি। অবশ্য ঠিক সম্প্রতি বলা যায় না, কারণ এই তথ্যগুলো এর আগেও একবার ফাঁস হয়েছিল। সেবার হাজার হাজার ডলারে বিক্রি হয়েছে, সবার হাতে পৌঁছায়নি। আর এবার দেওয়া হয়েছে বিনা মূল্যে, ছড়িয়েছে ব্যাপক হারে। দ্য ওয়াশিংটন পোস্টের খবরে তেমনটাই বলা হয়েছে।
ছড়িয়ে পড়া তথ্যে ব্যবহারকারীর নাম, মুঠোফোন নম্বর, ই-মেইল ঠিকানা, ভৌগোলিক অবস্থান, জন্ম তারিখ, পেশা, রিলেশনশিপ স্ট্যাটাস কিংবা অ্যাকাউন্ট তৈরির তারিখ পর্যন্ত আছে।
মজার ব্যাপার হলো, এক সাইবার নিরাপত্তা গবেষক জানিয়েছেন, তিনি এই তথ্যে ফেসবুকের কর্ণধার স্বয়ং মার্ক জাকারবার্গের ব্যক্তিগত তথ্য পেয়েছেন। সেখানে তাঁর মুঠোফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও জন্ম তারিখের মতো তথ্যগুলোও ছিল। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর তথ্যেরই যদি এমন নাজুক অবস্থা হয়, তবে অন্য ব্যবহারকারীদের কথা ভেবে দেখুন!
ফেসবুক বলছে, যে নিরাপত্তা ত্রুটির কারণে এই তথ্যগুলো ফাঁস হয়েছিল, সেটি ২০১৯ সালেই ঠিক করা হয়েছে। কিন্তু যে তথ্য একবার ফাঁস হয়েছে, তা ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগও তো নেই। যে ফোরামে নতুন করে তথ্যগুলো ফাঁস করা হয়েছে, সেখানে ৩৮ লাখের বেশি বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য রয়েছে বলে উল্লেখ করা ছিল
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
