‘চিকিৎসক পদক’ পাচ্ছেন ১৪ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাস মহামারিকালে অপ্রতুল সম্পদ ব্যবহার করেও রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন চিকিৎসক ও অন্যান্য চিকিৎসা পেশাকর্মীরা। তাদের এই অবদানের স্বীকৃতি দিতে যাচ্ছে ‘মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট’ ও চিকিৎসকদের সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি’।

করোনাকালে বিশেষ অবদান রাখা চিকিৎসক, স্বাস্থ্য প্রতিষ্ঠানসহ কয়েকটি ক্ষেত্রে ‘চিকিৎসক পদক’ দেওয়া হবে। এ বছর ১২ চিকিৎসক, ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠান, একজন সাংবাদিক ও একজন আইনজীবী এ পদক পাচ্ছেন।

প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনটি গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত চিকিৎসক সপ্তাহও পালন করেছে।

উদ্যোক্তারা বলছেন, চিকিৎসকদের সাফল্য ধরে রাখতে প্রয়োজন যথার্থ অনুপ্রেরণা। তাই প্রতিবছর চিকিৎসক সপ্তাহে ‘চিকিৎসক পদক’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের পাশপাশি অন্য সেক্টরের যারা চিকিৎসাখাতে গুরত্বপূর্ণ অবদান রাখছেন তাদেরও এ পদক দেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.