শেয়ারবাজারে ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইজ প্রত্যাহার

অনলাইন ডেস্ক ||

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস (দর পতনের সর্বনিম্ন সীমা) নির্দেশনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (৭ এপ্রিল) বিএসইসির ৭৬৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা বৃহস্পতিবার (৮ এপ্রিল)  থেকে কার্যকর হবে। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ও শেয়ারবাজারের উন্নয়নে প্রাথমিকভাবে ৬৬ কোম্পানি থেকে ফ্লোর প্রাইসের নির্দেশনা প্রত্যাহার করা হল। যা গতবছরের ১৯ মার্চ করোনার  সময় বাজারে দরপতন রোধে দেওয়া হয়েছিল।

জানা গেছে, বর্তমানে ১১০ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে আছে। এরমধ্যে ৬৬ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। বাকিগুলোর ধাপে ধাপে প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে।

কমিশনের এই নির্দেশনার ফলে ফ্লোর প্রাইসে আটকে থাকা শেয়ারগুলোর লেনদনের সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে শেয়ারগুলোর বেচাকেনা হচ্ছে না ।

ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া কোম্পানিগুলোর হচ্ছে, পিপলস লিজিং, আরএন স্পিনিং, বাংলাদেশ সার্ভিসেস, আইএফআইএফ ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, জাহিন স্পিনিং, রিং শাইন, অলিম্পিক এক্সেসোরিজ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নূরানী ডাইং, রিজেন্ট টেক্সটাইল, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, ইভিন্স টেক্সটাইল, প্যাসিফিক ডেনিমস, মেট্রো স্পিনিং, কাট্টলি টেক্সটাইল, ফার কেমিক্যাল, দেশবন্ধু পলিমার, ইয়াকিন পলিমার, সাফকো স্পিনিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সেন্ট্রাল ফার্মা, বীচ হ্যাচারি, সিমটেক্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, হামিদ ফেবিক্স, প্রাইম টেক্সটাইল, সায়হাম কটন, বিবিএস, গোল্ডেন হার্ভেস্ট, এএফসি এগ্রো বায়োটেক, বেঙ্গল উইন্ডসোর, খুলনা প্রিন্টিং, সিলভা ফার্মা, ইন্দো বাংলা ফার্মা, আরগন ডেনিম, কপারটেক ইন্ডাস্ট্রিজ, শাশা ডেনিম, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এস্কয়ার নিট, ভিএফএস থ্রেড ডাইং, আইপিডিসি ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, অ্যাডভেন্ট ফার্মা, আরএসআরএম, কুইন সাউথ টেক্সটাইল, মিউচয়াল ট্রাস্ট ব্যাংক, ওয়াইম্যাক্স, রূপালী ব্যাংক, সায়হাম টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল হ্যাভি কেমিক্যালস, নাভানা সিএনজি, ডেসকো, ইউনিটক হোটেল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, উত্তরা ফাইন্যান্স, উসমানিয়া গ্লাস শিট, খুলনা পাওয়ার, নাহি অ্যালুমিনিয়াম, দুলামিয়া কটন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, এমএল ডাইং লিমিটেড।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.