নিউজ ডেস্ক।।
দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুদান প্রদান বন্ধ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির কাছ থেকে প্রতি বছর সাড়ে ৪ লাখ ডলার পেয়ে থাকে বাফুফে। কিন্তু, এবছর সেই অনুদান বন্ধ করে দিয়েছে ফিফা। ফিফা বলছে, বাফুফের অর্থ ব্যয়ের হিসাবে গড়মিল আছে।
তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বাফুফে জানিয়েছে, এ ব্যাপারে সভাশেষে বিস্তারিত জানানো হবে।
এদিকে অনুদান বন্ধ করে দিয়ে বাফুফের কাছে কিছু কাগজ চেয়েছে ফিফা। ঘটনাটি নিয়ে বেশকিছুদিন ধরে গুঞ্জন চললেও তা বরাবরই অস্বীকার করে এসেছে বাফুফে। কিন্তু এবার ঘটনার সত্যতা স্বীকার করেছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
বাফুফের এই কর্তা জানিয়েছেন, ‘ফিফা বাফুফের অর্থ ব্যয়ের হিসেবে গড়মিল পেয়েছে। তাই তারা আমাদের অনুদান বন্ধ রেখেছে।’
তিনি আরও জানান, ফিফার সাথে বাফুফের আগামী মঙ্গলবার এই বিষয়ে একটি সভা রয়েছে। সভার পরে বিস্তারিত বলা যাবে।
সালাম মুর্শেদী এই ঘটনায় দোষ চাপিয়েছেন চীফ ফিনানশিয়াল অফিসার আবু হোসেনের ঘাড়ে। তিনি বলেছেন, এই কর্মকর্তার দায়িত্বে অবহেলার কারণে এমনটা হয়েছে।
এদিকে করোনাকালীন সময়ে ফিফার সদস্যভুক্ত দেশগুলোকে দেওয়া কোভিড ফান্ডের অর্থও পায়নি বাংলাদেশের ফুটবল। প্রায় দুই মাস ধরে বন্ধ আছে স্থানীয় কোচদের বেতন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
