করোনা পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যে লকডাউনের সময় স্বাস্থ্যবিধি না মানলে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, দুই হাজারের জায়গায় যদি ৫০,০০০ মানুষ সংক্রমিত হয়ে যায় তাহলে সরকারের পক্ষে সেটির সংকুলান করা সম্ভব হবে না।

মঙ্গলবার (৬ মার্চ) মহাখালীতে ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের একটি ভবনকে কভিড-১৯ চিকিৎসার জন্য ১,২০০ শয্যার হাসপাতালে রূপান্তরিত করার এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.