নিউজ ডেস্ক।।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মহখালীর ডিএনসিসি মার্কেটে চালু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। এতো দিন এটি করোনার আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে মহাখালীর ডিএনসিসির সেই মার্কেটকে। এক হাজার শয্যাবিশিষ্ট এই হাসপাতালে ১০০টি আইসিইউ শয্যা এবং ১১২টি এইচডিইউ থাকবে। চলতি মাসের শেষ দিকে পূর্ণাঙ্গ হাসাপতাল হিসেবে এটি যাত্রা শুরু করার কথা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় এই হাসপাতালটি চলবে। আর হাসপাতালটির পরিচালনার দায়িত্বে থাকবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে ২৫০টি শয্যা এবং কিছু আইসিইউ শয্যা চালু হয়ে যাবে। তবে এই হাসপাতালে কোনো ধরনের অস্ত্রোপচার করা হবে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
