মেডিকেল ভর্তি পরীক্ষায় ১৩ তম স্থান লাভ ক‌রে‌ছে প্রীতম

মোঃ মোজা‌হিদুর রহমান:

প্রীতম দাশ গুপ্ত মেডিকেল ভর্তি পরীক্ষায় ১৩ তম স্থান লাভ করে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। বা‌গেরহা‌টের ফ‌কিরহাট উপ‌জেলার বেতাগার কৃতি সন্তান প্রীতম দাশ গুপ্ত।

তার গর্বিত পিতা ও মাতা জ্যোতি দাশ গুপ্ত ও পলি মণ্ডল দুজনেই পেশায় শিক্ষকতা করেন। প্রীতম বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় হতে এস এস সি পরীক্ষায় বোর্ড হতে মেধাতালিকায় ৭ম স্থান অধিকার করেছিল।

সে সকলের কাছে দোয়া প্রার্থী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.