১১ এপ্রিল পর্যন্ত বন্ধ জাতীয় প্রেস ক্লাব

নিউজ ডেস্ক।।

রোববার (৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জাতীয় প্রেস ক্লাব আগামী ১১ এপ্রিল (রোববার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রক্ষায় সবার স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সব সেবা বন্ধ থাকবে। তবে ক্লাবের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। একসঙ্গে ক্লাব অফিস সীমিত সময়ের জন্য খোলা থাকবে।

আরও জানানো হয়, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির একটি সভা গত শনিবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িক এই অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশও করা হয়। এ ব্যাপারে সদস্যদের সহযোগিতা চেয়েছেন তিনি।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গতবছরের ২১ মার্চ থেকে জাতীয় প্রেস ক্লাব বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.