নিউজ ডেস্ক।।
লকডাউনে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ক্লাস চলবে। তবে বিদ্যালয়ে স্বশরীরে গিয়ে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করা এবং জমা দেওয়ার কার্যক্রম স্থগিত করা হতে পারে। গতকাল রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক অনুবিভাগের পরিচালক বেলাল হোসাইন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সরকারের বিধি-নিষেধের কারণে আমরা শিক্ষার্থী কিংবা অভিভাবকদের বিদ্যালয়ে যেতে নিরুৎসাহিত করছি। অনলাইন ক্লাসের সঙ্গে সরাসরি শিক্ষার্থী-অভিভাবকদের সম্পৃক্ততা নেই। আমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত পরিচালনার চেষ্টা করব। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে
আজ সোমবার থেকে সাত দিনের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের মতো এ বছরও ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করার জন্য ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
