এইমাত্র পাওয়া

আজ হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণা

নিউজ ডেস্ক।।

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল আজ (৪ এপ্রিল) বিকেল নাগাদ প্রকাশ হতে পারে। নজিরবিহীন নিরাপত্তা ও কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বুয়েটের একটি বিশেষজ্ঞ টিমের সার্বিক তত্ত্বাবধানে এ বছরের ফল তৈরি করা হচ্ছে।স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তাদের দু-একজন ছাড়া কেউ ফল তৈরির কক্ষে প্রবেশ করছেন না। যারা প্রবেশ করছেন তারা কেউ সঙ্গে মোবাইল ফোন নিয়ে যেতে পারছেন না। বুয়েটের বিশেষজ্ঞ টিম ফল প্রকাশ করতে দিনরাত পরিশ্রম করে চলছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা  জানান, আজ বিকেল নাগাদ ফল প্রকাশিত হতে পারে। ইতোমধ্যে শুক্রবার (২ এপ্রিল) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী এক লাখ ১৬ হাজার ৮৫৬ জনের উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) মেশিনের মাধ্যমে মার্কিং শুরু হবে। একাধিকবার যাচাই ও পুনঃযাচাই শেষে চূড়ান্ত ফল তৈরি করা হবে। ফল তৈরির পর স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের শীর্ষ মহলের অনুমতি সাপেক্ষে ফল প্রকাশিত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.