বাগেরহাটের দুই শিক্ষককে সম্মাননা দিল বাআপ্রাশি

মোঃ মোজা‌হিদুর রহমান:

গত ১৯/০৩/২০২১ ইং তারিখে ঢাকা পিটিআই তে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের ব্যানারে করোনাকালে প্রাথমিক শিক্ষায় অবদানকারী শিক্ষকদের জন্য এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাহারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষক উজ্জ্বল কুমার দাম ও অর্পিতা দাশ কে করোনাযোদ্ধা সম্মাননার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। করোনাকালে অনলাইন ক্লাসে বিশেষ অবদান, শিক্ষার্থীদের যুক্ত করে পাঠদান, মুজিববর্ষ উপলক্ষে মক্তিযোদ্ধাদের যুক্ত করে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানানো ও করোনাকালে শিক্ষক- শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে বিভিন্ন জাতীয় দিবস পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য তারা এ সম্মাননা লাভ করে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ ইফতেখার হোসেন ভূঁইয়া, বিভাগীয় উপ-পরিচালক, ঢাকা বিভাগ, ঢাকা, উপস্থিত থেকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সুব্রত কুমার বণিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশোরগঞ্জ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব কামরুজ্জামান কামাল, সুপারিনটেনডেন্ট, ঢাকা পিটিআই, জনাব মোঃ কবির হোসেন, সহযোগী অধ্যাপক, টিটিসি ঢাকা এবং সংযুক্ত কর্মকর্তা এটুআই, জনাব মির্জা দিদারুল আলম, প্রভাষক, টিটিসি ঢাকা, ছাড়াও অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.