হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ১০(১) এর ধারা অনুসারে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেতকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার (০৪) বছর মেয়াদে নিয়োগ প্রদান করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ নূর-ই-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপাচার্য নিয়োগের এ খবর প্রকাশ করা হয়।
অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত ১৯৯৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি ড. বাসেত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
