জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে বয়ঃসন্ধিকালীন পরামর্শ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) দুপুরে আড়াইহাজার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অ্যাডোলেসেন্ট কাউন্সিলিং সেন্টার বা বয়ঃসন্ধিকালীন পরামর্শ কেন্দ্র উদ্বোধন করেন প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
প্রধান অতিথি নজরুল ইসলাম বাবু বলেন, কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষকদের প্রধান ভূমিকা পালন করতে হবে। তারপর অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। আজকের কিশোর কিশোরীরা ভবিষ্যতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার নেতৃত্ব দিবে।

প্রধান আলোচকের বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, প্রত্যেক মা-বাবার উচিত দিনে অন্তত একবার ছেলে মেয়ের সঙ্গে খাবার খাওয়া এবং তাদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া জন্য সময় বের করা। তাহলেই কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সময়ে বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে না।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ নারায়ণগঞ্জের উপপরিচালক (উপসচিব) মনিরুজ্জামান বকাউল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, মেয়র সুন্দর আলী, এসিল্যান্ড উজ্জল হোসেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
