নিউজ ডেস্ক।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমানের মেয়াদ পূর্তিতে পরবর্তী ভিসি নিয়োগ ও নবনিযুক্ত ভিসির কার্যভার গ্রহণ না করা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০(৩) ধারা মতে, অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
