এইমাত্র পাওয়া

সোনারগাঁওয়ে জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০০ পাউন্ড কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। ১৭ মার্চ জাতীয় শিশু দিবসের প্রতিপাদ্য ছিল,‘বঙ্গবন্ধুর জন্মদিন,শিশুর জীবন করো রঙিন।’

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা,দোয়া ও মিলাদ মাহফিল, প্রার্থনা, আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা,পুরস্কার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি।

উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা সহকারী কমিশনার ভুমি গোলাম মুস্তাফা মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,এমপি পত্নী ডালিয়া লিয়াকত ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও প্রতিযোগী শিক্ষার্থীবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.