নিউজ ডেস্ক।।
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘মাই ফাদার, মাই বাংলাদেশ’। আগামী প্রকাশনী থেকে প্রকাশিত বইটি মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে।
বইটি প্রসঙ্গে আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থের নির্বাচিত ছয়টি প্রবন্ধের অনুবাদ এ গ্রন্থে স্থান পেয়েছে।
প্রবন্ধগুলো হলো: বাংলাদেশ উইন্স ফ্রিডম, মাই ফাদার শেখ মুজিবুর রহমান, মেমোরিস অব টুঙ্গীপাড়া অ্যান্ড দ্য ফিউচার অব রুরাল বাংলাদেশ, দ্য মার্ডার অব শেখ মুজিব অ্যান্ড দি অ্যাটাক অন আওয়ার ইয়াং নেশন, দ্য হাউস অন ধানমন্ডি থার্টিটু এবং এ পিলগ্রিমেজ অব দ্য নেশন।
বইটি অনুবাদ করেছেন সুনন্দন রায় চৌধুরী, সম্পাদনা করেছেন ড. রাশিদ আসকারী। সব্যসাচী মিন্ত্রীর প্রচ্ছদে বইটির মূল্য ২৫০ টাকা।
বইয়ের উৎসর্গপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন—মাই ফাদার, শেখ মুজিবুর রহমান অ্যান্ড মাই মাদার, শেখ ফজিলাতুন্নেছা মুজিব (রেনু)।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
