নিউজ ডেস্ক।।
গুড়ার আদমদীঘিতে অষ্টম শ্রেণির ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে আনিছুর রহমান খাঁকে এক মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩ মার্চ রাতে নিজ বাড়ি আদমদীঘি সদরের ডহরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে আদমদীঘির ডহরপুর গ্রামের ওই ছাত্রকে একই গ্রামের আনিছুর রহমান কৌশলে করিমের চাতালের পাশে কলাবাগানে ডেকে নেয়। এরপর তার ওপর যৌন নিপীড়ন চালান। ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার প্রথমে আদমদীঘি ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে কয়েক দিন চিকিৎসা শেষে বাড়ি ফেরে। আনিছুরের বিরুদ্ধে নানা অসামাজিক কর্মকাে র অভিযোগ করেছেন গ্রামবাসী।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, আনিছুরকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
